প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
গোপালগঞ্জ থেকে ঢাকায় আসা ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

ডেক্স নিউজ,
রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া শাখার সাতজন নেতাসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
ডিবি জানায়, ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গ্রেফতাররা রাজধানীতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY